ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ কুমিল্লায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্সের কাঠেরপুল এলাকায় গত রোববার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জিসান হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জিসানের ভাই আবুল হাসান গতকাল সোমবার একটি হত্যা মামলা করেছেন।জিসানের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তাঁর বাবার নাম মোহাম্মদ সেলিম। জিসান একিম কোম্পানির ভ্যানচালক ছিলেন।এলাকাবাসী ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কাঠেরপুল এলাকার জোড়াভবনের পেছনের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সুমন মিয়া ও বাঁধন হোসেনকে মারধর করেন জিসান। এ ঘটনার জের ধরে সুমন ও বাঁধন তাঁদের অনুসারীদের নিয়ে ওই দিন রাত ১২টার দিকে কাঠেরপুল এলাকায় বাড়ি ফেরার পথে জিসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, এ ঘটনায় সুমন, বাঁধন, হাবিবুর রহমান ও বাবুকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন আবুল হাসান। ওই চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।