ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধ একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকায় দুই পক্ষের বিরোধের জের ধরে মুরাদ হোসেন (২৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুরাদ নগরের ছোটরা মধ্যপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বিষ্ণুপুর এলাকায় ছোটরা মধ্যপাড়া ও বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের মধ্যে গতকাল সকালে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে একটি বলে চার নাকি ছক্কা হয়েছে, তা নিয়ে বাগিবতণ্ডা শুরু হয়। তখন ছোটরা মধ্যপাড়া এলাকার মুরাদ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের পক্ষে এলাকার কয়েকজন যুবক তিনটি গুলি ছোড়ে। এতে মুরাদ পায়ে ও পেটে গুলিবিদ্ধ হন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।