ক্রিকেট জুয়াড়ি অতনু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিক ক্রিকেট জুয়াড়ি অতনু দত্তকে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির করলে মুখ্য মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।
গত রোববার মিরপুর ১ নম্বর এলাকার একটি হোটেল থেকে পুলিশ অতনুকে গ্রেপ্তার করে। ৫৪ ধারায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
মিরপুর থানার পুলিশ জানায়, অতনু ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, কলকাতার একটি পেশাদার জুয়াড়ি দলের হয়ে তিনি মাঠ থেকে তথ্য সংগ্রহ করেন। ৩ এপ্রিল বেনাপোল থেকে আটকের পর তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়।