ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধূপছায়া ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয়বারের মতো জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এভারগ্রিন মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ সহসভাপতি শংকর কুমার দাস। আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির প্রধান মিজানুর রহমান প্রমুখ।