ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গতকাল শনিবার থেকে জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এর আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল মালেক। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও নওগাঁ প্রধান শাখার ব্যবস্থাপক শওকত কামাল, জেলা ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইকবাল শাহরিয়ার এবং ক্রীড়া সংগঠক ময়নুল হক। টুর্নামেন্টে ১৬টি স্কুল অংশগ্রহণ করছে।