প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে গতকাল মঙ্গলবার মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম টুর্নামেন্টের উদ্বোধন করেন। পাংশা পৌরসভার মেয়র ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবদুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. আতাউল হক খান চৌধুরী। প্রথম খেলায় পাংশার রঘুনাথপুর উদয়ন সংঘ ও যশাই ক্রিকেট একাদশ অংশ নেয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি