ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মুনশি মোয়াজ্জেম হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে লোহাগড়া সরকারপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১৬-দলীয় এ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে রাজপুর ক্রিকেট একাদশ। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন তানবীর আহমেদ। খেলা শেষে গতকাল শনিবার বিকেলে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় খেলার মাঠে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন লে. কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান ও চিকিৎসক রিফাত আরা। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি