প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শুরু হয়েছে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল শনিবার সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সভাপতি শেখ আবদুল্লাহ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপক আবদুল খালেক খান। উদ্বোধনী দিনে আটটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় দুই উইকেটে ওয়ান ব্যাংক লিমিটেডকে হারিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। এই টুর্নামেন্টে সরকারি-বেসরকারি ২৭টি ব্যাংক অংশ নিচ্ছে। প্রতি শুক্রবার ও শনিবার এ খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।