ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপন আলোয় উজ্জীবিত হোক তারুণ্য’—এই স্লোগান সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে একটি ব্যতিক্রমধর্মী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন একজ এই টি-টোয়েন্টি ক্রিকেট খেলার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক সুজন সরওয়ার জানান, ২৪ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হয়। গতকাল ফাইনাল প্রকৃতিপ্রেমী একাদশ ও মাদকবিরোধী একাদশ খেলে। এতে প্রকৃতিপ্রেমী একাদশ বিজয়ী হয়। দলের অধিনায়ক সাজ্জাদ হোসেন ম্যাচসেরা নির্বাচিত হন।