ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বামনডাঙ্গা ক্রিকেট ক্লাব ২৮ রানে শাহাবাজ কলাবাগান ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’ এই খেলার আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও কাটগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শাপলা কুঁড়ির আসরের সভাপতি হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী ফয়সাল সাকিদার।