ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এ টুর্নামেন্টের আয়োজন করেছে। গতকাল সোমবার দুপুরে ওই স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এ কথা জানায়। টুর্নামেন্টে জেলার ১২টি দল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।