প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে নাইটিঙ্গেল প্রিমিয়ার িলগ (এনপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। টাউন ফুটবল মাঠে গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। চুয়াডাঙ্গার নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি এর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাইটিঙ্গেলের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পরিচালক ইসলাম রকিব। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলার ইউএনও কে এম মামুন উজ্জামান ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার। উদ্বোধনী খেলায় দর্শনা ডেয়ার ডেভিল্স প্রতিদ্বন্দ্বী ফ্রিডম ফাইটার আকবরকে ৫ উইকেটে হারায়। এতে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।