ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ক্রিকেট কাউন্সিলের (আরসিসি) আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোলায় বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, অধ্যক্ষ আবদুল মোত্তালেব শেখ, সিরাজগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি ও বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|