ক্রিকেট দল ও শচীনের জন্য প্রধানমন্ত্রীর মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট দল ও শচীন টেন্ডুলকারের জন্য মিষ্টি ও ফুলের তোড়া পাঠিয়েছেন। এশিয়া কাপে গত শুক্রবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে পাঁচ উইকেটে হারানোয় মিষ্টি ও ফুলের তোড়া পাঠান প্রধানমন্ত্রী। খবর ইউএনবি ও বাসসের।ওই ম্যাচে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করায় শচীন টেন্ডুলকারের জন্যও মিষ্টি ও ফুলের তোড়া পাঠান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল শনিবার সন্ধ্যায় এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি এশিয়া কাপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয়ে আমরা আনন্দিত। একই সঙ্গে আমরা উপমহাদেশের গৌরব শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিতেও আনন্দিত।’ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ফুল ও মিষ্টি বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের কাছে হস্তান্তর করেছেন। শচীনের জন্য পাঠানো মিষ্টি ও ফুল তাঁর হোটেল রুমে পাঠানো হয়েছে।