ক্রিকেট দলকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত পাকিস্তান দলকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বার্তায় তাঁরা এ অভিনন্দন জানান। খবর বাসসের।
গতকাল শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে সফররত পাকিস্তান দলকে ৭৯ রানে পরাজিত করে বাংলাদেশ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজ নিজ অভিনন্দন বার্তায় ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ব্যবস্থাপক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এ সাফল্যের জন্য ধন্যবাদ জানান।