ক্রিকেট দলকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্টে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল এক বার্তায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।