ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খেলা শিখেছি বল দিয়ে, বোমা দিয়ে নয়’, ‘আমাদের আর কোনো বীরকে মরতে দেব না’, ‘নরক সফর বাতিল করো’, ‘খেলতে গিয়ে মরব না’, ‘পাকিস্তানের কলঙ্ক কেন বাঙালিকে নিতে হবে’, ‘খেলতে গিয়ে মরবো নাকি?’, ‘যুদ্ধক্ষেত্র পাকিস্তানে ক্রিকেট দল যাবে না’। এ রকম অর্ধশত স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে ক্রিকেটপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড বহন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করেন।