ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য ক্রিকেট-ভক্ত প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।