জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পরপর তিনবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ক্রিকেট দলকে গতকাল সোমবার জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মো. মোতাহার হোসেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সফুরা বেগম, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক ও উচ্চবিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উচ্চবিদ্যালয়টির ক্রীড়াশিক্ষক ও ক্রিকেট প্রশিক্ষক আলমগীর হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন প্রমুখ।