ক্রিকেট দলকে হাসিনা-খালেদার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও খালেদা জিয়ার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
খালেদা জিয়াও বাংলাদেশ ক্রিকেট দল ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।