ক্রিকেট দলের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে হল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারের মন্ত্রী এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও জাতীয় দলকে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট দল গতকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে হল্যান্ডকে ছয় উইকেটে পরাজিত করে।