প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি স্টেডিয়ামে গতকাল শনিবার ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা প্রশাসক মাসুদ করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় ফেনী, নোয়াখালী, রাঙামাটি ও বান্দরবান জেলার অনূর্ধ্ব-১৪ দল অংশ নিচ্ছে। চট্টগ্রাম বিভাগের এই প্রতিযোগিতা আরও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।