ক্রিকেট প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এর উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ক্রিকেট উপকমিটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সহসভাপতি সঞ্চয় সাহা, সম্পাদক এমদাদুল হক, গাজী আলতাফ হোসেন প্রমুখ।