প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক-ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। সকাল ১০টার দিকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় ১০ উইকেটে জয়ী হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে।