ক্রিকেট প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম দিনে গতকাল রোববার স্টেট ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি জয় পেয়েছে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) নিজস্ব ক্রিকেট মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে স্টেট ইউনিভার্সিটি ৭৪ রানের ব্যবধানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারায়। ম্যাচসেরা হন বিজয়ী দলের মোরশেদ রেজা। এরপর দুপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্র্যাক ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এই ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে ৩১ রানে হারায় আইইউবি। ম্যাচসেরা হন বিজয়ী দলের রাফসান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ২০০৬ সাল থেকে প্রতিবছর ইউল্যাব ফেয়ার প্লে কাপ আয়োজন করে। এবারের দশম আয়োজনে ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক