ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে বিল্লাল হোসেন (১৩) নামের এক কিশোর মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্ষুদিরজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন কলাতুলি গ্রামের খোকন ভূঁইয়ার ছেলে। সে ক্ষুদিরজঙ্গল গ্রামে নানার বাড়িতে থাকত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের নূর মোহাম্মদ নামের এক কিশোরের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে নূর মোহাম্মদ ব্যাট দিয়ে বিল্লালকে আঘাত করে। স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী গত রাত পৌনে আটটার দিকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।