ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবারের খেলায় সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব ১১৭ রানে হারিয়েছে অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাবকে। ন্যাশনাল ক্রিকেট ক্লাবের কৌশিক দলের হয়ে ৭৪ বল খেলে অপরাজিত ১০৯ রান সংগ্রহ করেন। এদিকে বিকেলে পৌরসভা মাঠে প্রথম আলো ভলিবল লিগের দুটি ম্যাচের একটিতে মুক্ত ক্রীড়াচক্র নীলফামারী ২-০ সেটে টেংগনমারী যুব সংঘ জলঢাকাকে ও অপর খেলায় শহীদ কুদরত স্মৃতি সংঘ সৈয়দপুর ২-০ সেটে শেখ রাসেল স্মৃতি সংঘ ভাঙ্গামাল্লী নীলফামারীকে হারিয়েছে। নীলফামারী প্রতিনিধি|