ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবারের প্রথম সেমিফাইনালে সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুর ২ উইকেটে হারিয়েছে লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৪ মে। এদিকে বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে অনুষ্ঠিত প্রথম আলো ভলিবল লিগের দুটি ম্যাচের একটিতে নীলসাগর গ্রুপ নীলফামারী ২-০ সেটে সেবা একাদশ সৈয়দপুরকে এবং অপর খেলায় মিতালী সংঘ হাজীগঞ্জ পোড়ারহাট ২-০ সেটে তরুণ সংঘ নীলফামারীকে হারিয়েছে। প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারীতে প্রথম আলো ক্রিকেট লিগ ও ভলিবল লিগ অনুষ্ঠিত হচ্ছে।