ক্রিকেট লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ক্রিকেট লিগের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার আবদুর রহিম শাহ্‌ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক, ক্রিকেট লিগের আহ্বায়ক এ টি এম মনিরুল হুদা প্রমুখ বক্তব্য দেন। এই খেলায় ১৯টি ক্লাব অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং টাউন ক্লাব অংশ নেয়।