ক্রিকেট লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল থেকে ব্রাদার্স ফার্নিচার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে। ক্রিকেট গার্ডেনে ক্রিকেট লিগ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, আই এইচ মল্লিক, আকরাম খান, শেখ সোহেল আহম্মেদ, নাজমুল করিম, হানিফ ভূঁইয়া ও নিজামউদ্দিন। এ লিগে দুটি গ্রুপে ১২টি দল অংশ নিচ্ছে। গতকাল ১২ ওভারের প্রীতি খেলায় জগদীশ প্রসাদ স্মৃতি ক্রিকেট ক্লাব কামাল কাছনা ক্রীড়া সংস্থাকে ৭ উইকেটে হারিয়েছে।