ক্রিকেট লিগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বুধবার ‘ফিজা প্রথম বিভাগ ক্রিকেট লিগ’-এর উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ক্রিকেট লিগের উদ্বোধন করেন। প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সভাপতি আবদুর রকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন লিগের স্পনসর ফিজা অ্যান্ড কোং প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। উদ্বোধনী খেলায় জিমখানা ক্লাব ১৭৪ রানে অ্যাপোলো-১১ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।