ক্রিকেট লীগ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগ’ সমাপ্ত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বনাম চট্টগ্রাম মধ্যকার চার দিনের ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ওয়ালটন গ্রুপ সিলেটের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, ম্যাচ সমন্বয়ক তপন কুমার মালাকার, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস উপস্থিত ছিলেন।