ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শো
বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো ও পেপসির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রামের ফয়’স লেক ও পতেঙ্গা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হলো চেঞ্জ দ্য গেম রোড শো। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজনটি জমজমাট হয়ে ওঠে। গেম রোড শোতে অংশ নেন ৯২ জন ক্রিকেটপ্রেমী।অংশগ্রহণকারী প্রতিযোগীরা ক্রিকেট খেলে জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। সকালে নগরের ফয়’স লেকে চেঞ্জ দ্য গেম রোড শোর গাড়ি পৌঁছালে উৎ সুক লোকজনের ভিড় জমে যায়। এখানে তাৎ ক্ষণিকভাবে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন ৪০ জন প্রতিযোগী। এতে প্রথম হন মামুনুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে, রামপ্রসাদ ও রুবেল।বিজয়ী ও অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজেসের টেরিটরি ডেভেলপমেন্ট ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম ও কাস্টমার এক্সিকিউটিভ আনোয়ার হোসেন।বিকেলে গেম শোর দ্বিতীয় আসর বসে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে। এখানে ৫২ জন প্রতিযোগীর মধ্যে সেরা তিনটি পুরস্কার পান যথাক্রমে: রাসেল, রহমত ও মোশারফ। এখানে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন। পুরো গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ। তাঁকে সহযোগিতা করেন শিমুল ও মনি। আজ শনিবার কাজীর দেউড়ি ও লালখান বাজার এলাকায় গেম শো অনুষ্ঠিত হবে।