ক্রিকেটার রুবেলকে অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অভিযোগের বিষয়ে প্রমাণ না পাওয়ায় রুবেল হোসেনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) গতকাল সোমবার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালিমা খান এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালত সূত্র জানায়, এ মামলা তদন্তে রুবেল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পায়নি পুলিশ। তাই তাঁকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আদালত ১৩ এপ্রিল এ চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর হ্যাপি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।