ক্রিকেটার রুবেলের অব্যাহতির বিষয়ে শুনানি ১৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের অব্যাহতির বিষয়ে শুনানির দিন আগামী ১৭ মে ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ দিন ধার্য করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ১৩ এপ্রিল মামলাটিতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদন নথিতে সংযুক্ত করে শুনানির জন্য ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। গতকাল ট্রাইব্যুনাল মামলার নথি গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।