ক্রিকেটার রুবেলের চার সপ্তাহের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান পেসার রুবেল হোসেন। ছবি: হাসান রাজা
আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান পেসার রুবেল হোসেন। ছবি: হাসান রাজা

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁর করা জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান রুবেল। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।
রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় গত শনিবার এক তরুণী বাদী হয়ে মামলাটি করেন।