ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে করা মামলা ট্রাইব্যুনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্তে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় মামলা থেকে তাঁর অব্যাহতি চেয়ে ৬ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন দেয় মিরপুর থানার পুলিশ। গতকাল হাকিম আদালত চূড়ান্ত প্রতিবেদন মামলার নথিতে সংযুক্ত করে তা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। ট্রাইব্যুনাল মামলার নথি পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করবেন কি না, এ বিষয়ে শুনানির দিন ধার্য করবেন।
গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে এ মামলা করেন হ্যাপি।