ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। আজ শনিবার নাজনীন আক্তার হ্যাপী (১৯) নামের এক তরুণী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মারুফ।
উপপরিদর্শক মারুফের ভাষ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নাজনীন আক্তার হ্যাপী রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন।