ক্রিকেটার শাহাদাতকে রিমান্ডে নেওয়ার আবেদন, শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা ক্রিকেটার শাহাদাত হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে মিরপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিকুর রহমান এ আবেদন করেন।

মহানগর হাকিম ইউসুফ হোসেন কাল বৃহস্পতিবার শাহাদাত হোসেনের উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

গত সোমবার শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য শাহাদাতকে আদালত কারাগারে পাঠান। শনিবার রাতে তাঁকে মালিবাগে বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় এ মামলা করেন।