ক্রিকেটারদের জন্য বিভিন্ন পেশাজীবীর শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

(সম্পূর্ণ কাল্পনিক)
 হার্টের লেফট ভেন্ট্রিকোলের গভীর থেকে তোমাদের শুভকামনা। তোমরা আমাদের বেশি বেশি স্ট্রেস হরমোন রিলিজ না করিয়ে রাখবে, এই আশাই করি।
সিরিঞ্জালী মুকতাদির
চিকিৎসক
 বিপক্ষ দলের মতো ভাইরাসকে হারাতে সাকিবের মতো শক্তিশালী অ্যান্টিভাইরাস বাংলাদেশ ক্রিকেট দলের প্রোগ্রামে আছে। ভাইরাসদের হারিয়ে বাংলাদেশ এগিয়ে যাবেই।
কোডলাস উদ্দিন
প্রোগ্রামার
 তোমরাই ১৬ কোটি মানুষের নায়ক। প্রতিপক্ষ দলের ভিলেনদের পরাজিত করে এগিয়ে যাও, টাইগার!

শটলিন গোমেজ
চলচ্চিত্রনির্মাতা

 রস+আলো পড়ে আর হাসি পায় না। আশা করি ক্রিকেটাররা আমাদের মাঝে হাসির সংক্রামক ভাইরাস ছড়িয়ে দেবেন।
রসুদ্দিন ব্যাপারী
রস+আলোর পাঠক

 ব্যাট–বলের এই ক্রিয়া–বিক্রিয়ায় বাউন্সি পিচ প্রভাবক হলেও বাংলাদেশ ক্রিকেট দল পজিটিভ ফল নিয়ে দেশে ফিরুক।
ফানেল চৌধুরী
রসায়নবিদ

 আশা করি, এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নক্ষত্রের মতোই খচিত থাকবে ক্রিকেটের আকাশে।
নীহারিকা আখতার
জ্যোতির্বিদ

 বাংলাদেশের জয়ের এইচডি ছবি দেখার অপেক্ষায় দেশের মানুষ।
ডিএসএলআর বড়ুয়া
আলোকচিত্রী

 প্রতিটি বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব এটা বলা যায়, বিপক্ষ দলের প্রতিটি বলেই সমান প্রতিক্রিয়া দেখিয়ে একেবারে সীমানার বাইরে পাঠিয়ে দেবে মাশরাফি বাহিনী। জয় আমাদের হবেই!
বলরাম ঘোষ
পদার্থবিদ
লেখা: শাহাদাত হোসেন