ক্রিকেটারদের হাতে গাড়ির চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ জয়ী হওয়ায় ক্রিকেট দলের খেলোয়াড়দের গাড়ির চাবি হস্তান্তর করেছেন। গতকাল সোমবার গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে প্রদত্ত এ গাড়িগুলোর চাবি তিনি ক্রিকেটারদের হাতে তুলে দেন। খবর বাসসের।বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়সহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেডারেশন ফুটবল কাপ খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী ক্লাব লিমিটেড এবং রানারআপ হওয়ায় ধানমন্ডি শেখ জামাল ক্লাবকে ৫০ লাখ টাকার চেক প্রদান করেন।এ সময় উভয় ক্লাবের খেলোয়াড়েরাসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জাপানের ১০০টি বর্জ্য পরিবহন গাড়ি গ্রহণ: জাপান রাজধানী ঢাকার বর্জ্য পরিবহনের জন্য পরিবেশবান্ধব ১০০ আধুনিক বর্জ্য পরিবহন গাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে। এ উপলক্ষে গতকাল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামাতসু শিনোবুসুকা প্রধানমন্ত্রীর হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন।গাড়ির চাবি গ্রহণ করে শেখ হাসিনা বলেন, এই গাড়ি শুধু ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে না, পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে।শেখ হাসিনা ঢাকা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘রাজধানী ঢাকার রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো নয়। আমরা এ অনুষ্ঠানে ঢাকার মেয়রকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এলে ভালো হতো, কিন্তু তিনি আসেননি।’প্রধানমন্ত্রী তাঁর আসন্ন জাপান সফর সফল হবে বলে দৃঢ় আস্থা ব্যক্ত করেন। তিনি বলেন, জাপান ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্ব অটুট থাকবে।উলেখ্য, পরিবেশসংক্রান্ত অনুদান প্রকল্পের অধীনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এই গাড়িগুলো প্রদান করে। গাড়িগুলোর মধ্যে ২০টি আর্নরোল ট্রাক, ৪৫টি কনটেইনার কেরিয়ার ও ৩৫টি মডার্ন কম্পেক্টর রয়েছে।