ক্রিকেটে শততম জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) শততম জয় তুলে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার পৃথক বার্তায় তাঁরা এ অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি তাঁর বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য, কোচ ও অন্যদের ধন্যবাদ জানিয়ে আগামী বিশ্বকাপে বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।