ক্রিসেন্ট কো-অপারেটিভ ব্যাংকের বারইয়াহাট শাখা সিলগালা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগে ক্রিসেন্ট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের বারইয়াহাট শাখা সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হক, সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদের লিখিত নির্দেশে গতকাল রোববার দুপুরে এ পদক্ষেপ নেওয়া হয়। এ সময় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ দুই লাখ ১১ হাজার ৪০৯ টাকা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকীকে বুঝিয়ে দেওয়া হয়।মুরাদ আহাম্মদ জানান, ক্রিসেন্ট কো-অপারেটিভ সমবায় সমিতি হিসেবে অনুমোদন নেই। প্রতিষ্ঠানটি ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ছাড়পত্র নেয়নি। তাই জেলা সমবায় কার্যালয়ের অনুমোদন বাতিল করে দেয়।ক্রিসেন্ট কো-অপারেটিভ ব্যাংকের বারইয়াহাট শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী দাবি করেন, সরকারি অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তবে তিনি এ বিষয়ক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।