ক্রিসেন্ট জুট মিলের তিন শ্রমিকনেতা চাকরিচ্যুত
বকেয়া পরিশোধের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করায় খুলনার ক্রিসেন্ট জুট মিলের তিন সিবিএ নেতাকে চাকরিচ্যুত করেছে সরকারি পাটকল সংস্থা (বিজেএমসি)। গত সোমবার রাতে কারখানার নোটিশ বোর্ডে টাঙানো এক নোটিশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চাকরিচ্যুতরা হলেন ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন আজাদী, প্রচার সম্পাদক আবদুস সালাম ও ক্রীড়া সম্পাদক ইসমাইল হেসেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কথা অনুযায়ী, রোববার বকেয়া পরিশোধ না করায় কয়েক হাজার শ্রমিক প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। সিবিএর সভাপতি মুরাদ হোসেন বলেন, যদি ঈদের আগে তাঁদের চাকরিতে পুনরায় না নেওয়া হয়, তবে ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অন্যদিকে, একই দাবিতে ১০ জুলাই আন্দোলন করায় স্টার জুট মিলের সিবিএ সহসভাপতি গাজী শাহিন ও সহসাধারণ সম্পাদক আবু হানিফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ।