ক্রীড়া অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর। অন্যদের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু নঈম মুহম্মদ আবদুছ ছবুর ও জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন।