ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল কুমিল্লা জিমনেসিয়ামে আন্তউপজেলা অভ্যন্তরীণ ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ মুসলিমা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাশেদা রহমান। উৎসবে দুই শতাধিক নারী অংশ নেন।