ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশীদ। কলেজ অধ্যক্ষ হাসিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।