প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষাঙ্গন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আলিম উদ্দিন। শিক্ষাঙ্গনের পরিচালনা কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ লায়ন রেয়াজুল আলম। এর আগে ৮০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী খেলোয়াড় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।