ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। কলেজের অধ্যক্ষ শীলা রানী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী ও কলেজের উপাধ্যক্ষ মো. আবদুর রহমান বিশ্বাস।