ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নগরকান্দার ইউএনও আবদুল আজিজ। হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ বক্তব্য দেন।